বায়ার ফার্মরাইজ অ্যাপ ইনস্টল করুন
বিশেষজ্ঞ কৃষি সমাধানের জন্য!
শর্তাবলী
ব্যবহারের অধিকার এবং সুবিধা বর্জন
এই ওয়েবসাইটে প্রকাশিত সমস্ত বিবরণ, নথিপত্র এবং চিত্রাবলীর একমাত্র মালিক হলো “বায়ার” । এগুলি ব্যবহার করার অনুমতি শুধুমাত্র এই শর্তে প্রদান করা হয় যে, সংশ্লিষ্ট কপিরাইট বিজ্ঞপ্তিটি সমস্ত কপিতে উল্লেখ থাকবে, এই তথ্যগুলো শুধুমাত্র ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করা হবে, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না, তথ্যগুলোর কোনো রূপ পরিবর্তন করা হবে না এবং ওয়েবসাইট থেকে প্রাপ্ত সকল চিত্র কেবলমাত্র সংশ্লিষ্ট টেক্সটের (লেখার) সাথে ব্যবহার করা হবে।
ট্রেডমার্ক (ব্যবসায়িক প্রতীক) ও কপিরাইট
এই ওয়েবসাইটে থাকা সমস্ত ট্রেডমার্ক বায়ারের সম্পত্তি, যদি আলাদাভাবে উল্লেখ না করা হয় বা কোনোভাবে তৃতীয় পক্ষের অধিকার হিসেবে দেখা না যায়। এই ট্রেডমার্ক বা অন্যান্য উপকরণের কোনো অননুমোদিত ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এবং তা কপিরাইট আইন, ট্রেডমার্ক আইন বা অন্যান্য শিল্প সম্পত্তি অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
দায়বদ্ধতার সীমাবদ্ধতা
বায়ার তাদের জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সর্বোচ্চ পেশাগত সতর্কতা প্রয়োগ করে অভ্যন্তরীণ ও বাহ্যিক উৎস থেকে এই ওয়েবসাইটে প্রদত্ত তথ্যসমূহ সংকলন করেছে। আমরা নিয়মিতভাবে এই তথ্যের পরিধি বাড়াতে এবং তা আপডেট করতে সচেষ্ট থাকি। এই ওয়েবসাইটের তথ্য শুধুমাত্র বায়ার এবং তার পণ্য ও সেবাসমূহ উপস্থাপনের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। তবে, এই ওয়েবসাইটের তথ্যের সম্পূর্ণতা বা সঠিকতার বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো নিশ্চয়তা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না। অনুগ্রহ করে সচেতন থাকবেন যে, এই তথ্যগুলো প্রকাশনার দিনে সঠিক হলেও পরবর্তীতে তা পুরোনো হয়ে গিয়ে থাকতে পারে। তাই আমরা সুপারিশ করছি যে, এই ওয়েবসাইট থেকে প্রাপ্ত যেকোনো তথ্য যেকোনো রূপে ব্যবহার করার আগে তা যাচাই করে নিন।এই ওয়েবসাইটে দেওয়া পরামর্শ আপনাকে আমাদের সাম্প্রতিক পরামর্শ—বিশেষ করে আমাদের নিরাপত্তা তথ্যপত্র এবং প্রযুক্তিগত বিবরণী এবং আমাদের পণ্যগুলো আপনার কাঙ্ক্ষিত প্রক্রিয়া ও উদ্দেশ্যের জন্য উপযুক্ত কিনা, তা নিজস্ব উদ্যোগে পরীক্ষা করা থেকে অব্যাহতি দেয় না; এই যাচাই-বাছাইয়ের উদ্দেশ্য হলো, আপনার পরিকল্পিত প্রক্রিয়া ও ব্যবহারের উদ্দেশ্যে পণ্যগুলো কতটা উপযুক্ত, তা নিশ্চিত করা।আমাদের পণ্য বা সেবা সম্পর্কিত কোনো পরামর্শ বা নির্দেশনা প্রয়োজন হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। এই ওয়েবসাইট ব্যবহারকারীরা সম্মত হন যে তারা নিজ ঝুঁকিতে এই ওয়েবসাইট ও এর বিষয়বস্তু ব্যবহার করছেন। বায়ার অথবা অথবা এই ওয়েবসাইটের প্রস্তুতি, উৎপাদন বা পরিবহণে জড়িত কোনো তৃতীয় পক্ষ এই ওয়েবসাইটে প্রবেশ করা বা না করতে পারা, অথবা এই ওয়েবসাইটের ব্যবহার বা অব্যবহার, কিংবা এই ওয়েবসাইটে দেওয়া তথ্যের ওপর আপনার ভরসা করার ফলে সৃষ্ট কোনো ক্ষতি বা আঘাতের জন্য দায়ী থাকবে না।
তৃতীয় পক্ষের বিক্রেতাদের ওয়েবসাইট/লিঙ্ক
এই ওয়েবসাইটে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক বা রেফারেন্স থাকতে পারে। এই ধরনের লিংক প্রদান করা মানে এই নয় যে বায়ার ওইসব ওয়েবসাইটের বিষয়বস্তুকে অনুমোদন করে। এছাড়া, এসব ওয়েবসাইটের প্রাপ্যতা, বিষয়বস্তু বা সেগুলোর ব্যবহারের ফলে কোনো ধরনের ক্ষতি বা আঘাতের জন্য বায়ার কোনো দায় গ্রহণ করে না। বায়ার কোনো নিশ্চয়তা দেয় না যে লিংক করা ওয়েবসাইটগুলো সর্বদা একই মানের তথ্য প্রদান করবে। এই লিংকগুলো শুধুমাত্র ব্যবহারকারীদের সুবিধার জন্য দেওয়া হয়েছে এবং ব্যবহারকারীরা নিজ দায়িত্বে এসব ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই লিংকগুলো ব্যবহারকারীদের অন্য কোনো ওয়েবসাইটে যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধ করে না।
আপনার প্রদত্ত তথ্য
এই ওয়েবসাইটের ব্যবহারকারী বায়ার -এর কাছে পাঠানো তার বিবরণের বিষয়বস্তু ও সঠিকতার জন্য এবং এর সাথে জড়িত থাকতে পারে এমন যেকোনো তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন না করার জন্য সম্পূর্ণরূপে দায়ী। ব্যবহারকারী বায়ার -কে এই তথ্য সংরক্ষণ ও পরিসংখ্যান বিশ্লেষণ বা অন্য নির্দিষ্ট ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের জন্য সম্মতি প্রদান করেন, যদি না তথ্যটি ব্যক্তিগত তথ্যের বাইরে অন্য কোনো সংবেদনশীল তথ্য হয়ে থাকে। বিশেষ করে, বায়ার এই বার্তাসমূহে অন্তর্ভুক্ত আইডিয়া, উদ্ভাবন, ব্লুপ্রিন্ট, প্রযুক্তি এবং দক্ষতা অন্তর্ভুক্ত যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করার অধিকারী হবে যেমন পণ্য বা সেবার উন্নয়ন, উৎপাদন বা বিপণন ব্যবহার করতে পারে এবং এই তথ্য পুনরুৎপাদন বা তৃতীয় পক্ষকে কোনো সীমাবদ্ধতা ছাড়াই প্রদান করতে পারে।
আন্তর্জাতিক ব্যবহারকারী
এই ওয়েবসাইটটি বায়ার -এর ভারতীয় শাখা দ্বারা যাচাই, পরিচালনা এবং আপডেট করা হয়।এটি আন্তর্জাতিক ব্যবহারের জন্যও তৈরি করা হয়েছে। তবে, বায়ার কোনো নিশ্চয়তা দেয় না যে এই ওয়েবসাইটে উপস্থাপিত বিবরণ ভারতের বাইরের কোনো স্থানেও সঠিক হবে, এবং বিশেষ করে, পণ্য ও সেবাগুলো একই রূপ, একই আকার বা একই শর্তে উপলব্ধ হবে। আপনি যদি ভারতের বাইরের কোনো স্থান থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করেন বা এর বিষয়বস্তু ডাউনলোড করেন, তবে অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনি যেখানে অবস্থান করছেন সেই স্থানের প্রযোজ্য স্থানীয় আইন মেনে কাজ করার সম্পূর্ণ দায়িত্ব আপনার নিজের।
এই ওয়েবসাইটে উল্লেখিত পণ্যসমূহ বিভিন্ন দেশে ভিন্ন প্যাকেজিং, প্যাকের আকার বা লেবেলিংসহ উপলব্ধ হতে পারে।
মার্কিন যুক্তরাষ্ট্রে বায়ার -এর ব্যবসা বায়ার কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। তাই যুক্তরাষ্ট্রের গ্রাহকদের উক্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
বায়ারের পণ্যের বিক্রয়
আমাদের পণ্যসমূহ বর্তমান প্রযোজ্য বিক্রয় ও ডেলিভারির সাধারণ শর্তাবলীর অধীনে বিক্রয় করা হয়।
লগইন-যুক্ত সাইট: প্রবেশাধিকার
অনুগ্রহ করে মনে রাখবেন যে আপনার প্রবেশের অধিকার অননীত তৃতীয় পক্ষের ব্যবহার থেকে রক্ষা করতে আপনি বাধ্য, এবং আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার অনুমতি ছাড়া অন্য কেউ যেন তা ব্যবহার করতে না পারে। বায়ারের ওয়েবসাইটের কোনো বিবরণের ক্ষেত্রে নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে বলে যদি আপনি জানতে পারেন, অথবা কোনো অননীত ব্যক্তি যদি আপনার প্রবেশের অধিকার পেয়ে থাকে, কিংবা এমন কোনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আপনার নজরে আসে, তবে আপনাকে অবিলম্বে বায়ারকে তা জানাতে হবে।
প্রযোজ্য আইন
এই ওয়েবসাইট বা এর ব্যবহারের সাথে সম্পর্কিত যেকোনো আইনি দাবি বা মামলার ক্ষেত্রে ভারতের আইন প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী তা ব্যাখ্যা করা হবে। তবে আন্তর্জাতিক বেসরকারি আইনের বিধানাবলী, 1 জুলাই 1964-এর পণ্যের আন্তর্জাতিক বিক্রয় সংক্রান্ত অভিন্ন আইন বিষয়ক হেগ কনভেনশন এবং 11 এপ্রিল 1980-এর জাতিসংঘের বিক্রয় কনভেনশন এর আওতাভুক্ত থাকবে না।
ভবিষ্যৎ-মুখী বিবৃতি
এই ওয়েবসাইটে বায়ারের ব্যবস্থাপনার বর্তমান ধারণা এবং পূর্বাভাসের ওপর ভিত্তি করে কিছু ভবিষ্যৎ-মুখী বিবৃতি থাকতে পারে। বিভিন্ন জানা-অজানা ঝুঁকি, অনিশ্চয়তা এবং অন্যান্য বিষয়ের কারণে কোম্পানির প্রকৃত ভবিষ্যতের ফলাফল, আর্থিক পরিস্থিতি, উন্নয়ন বা কর্মক্ষমতার সাথে এখানে প্রদত্ত অনুমান থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হতে পারে। এই ধরনের ঝুঁকির বিষয়গুলো বায়ার -এর অফিসিয়াল রিপোর্টে উল্লেখ রয়েছে, যা Bayer-এর ওয়েবসাইটে পাওয়া যাবে: http://www.bayer.in/. বায়ার ভবিষ্যতে এই ধরনের বিবৃতি আপডেট করা বা ভবিষ্যতের ঘটনাবলীর সঙ্গে সামঞ্জস্য করার কোনো দায়িত্ব গ্রহণ করে না।